শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে “দুস্থ মানুষের খাদ্য সহায়তা

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

এনায়েতুর রহমান :
পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে “মানবতার সেবায় ‍পিওজে ক্লাব” প্রতিপাদ্যে দুস্থ মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচিতে আজ বিকেলে শহরের পুরাতন আদালত মাঠে ৩২০ দুস্থ অসহায় পরিবারকে ৬ কেজি করে চাল ,দেড় কেজি করে মুসুরের ডাল , এক লিটার করে সয়াবিন তেল প্যাকেজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন।
অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান ,বড় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আবু সাইদ , প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস ,বিশিষ্ট সাংবাদিক আহসানুল কবির রিপন।
প্রকৃতি ও জীবন ক্লাবের সকল সম্মানিত উপদেষ্টা ও সদস্যগণ উপস্থিত থেকে বিতরণ কর্মসূচিতে সহায়তা করায় অনুষ্ঠান সফল ও সার্থক হয়েছে। সকল সুফলভোগী ও আগত অতিথিবৃন্দ খুশি হয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর