শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিভ্রমণ ও পরিবেশ রক্ষার সভা সম্পন্ন

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) পরিভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন হয়েছে।
১৭ এপ্রিল (সোমবার) সকালে ইউএসএআইডি’র সহযোগিতায় ন্যাচার কনজারভেশন নেকম ইকো লাইফ প্রকল্প কতৃক বাস্তবয়িত কর্মসূচী জাতীয় উদ্যান এলাকা, পরিবেশ ক্লাব ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বন ও জীব-বৈচিত্র সংরক্ষনে ছাত্রছাত্রীদের সচেতনতা বিষয়ক পরিভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিশদ বর্ণনা ও সরেজমিনে ব্যাখ্যা করেন নেকম উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান ও ফাঁসিয়াখালী সহকারী বন সংরক্ষক শিতল পাল।
এছাড়াও পাহাড়ী পথ পরিভ্রমন শেষে সকল ছাত্র ছাত্রীরা তাঁদের মনের অনুভূতি প্রকাশ করেন এবং বন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।
উক্ত সচেতনতামূলক কর্মসূচীতে সভাপতিত্ব করেন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।
ফাঁসিয়াখালী সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বন, পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষায় সচেতন থাকার অনুরোধ করেন।
কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন ন্যাচার কনজারভেশন নেকম ইকো লাইফ প্রকল্পের সাইট অফিসার সিরাজুম মুনির, আবদুল কায়ুম খান, আবু জাফর মু.সেলিম ফারুক ও নারগিছ আরা।
এসময় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, গবেষক তানভীর আহমেদ, ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায়, নেকম গর্ভনেন্জ ম্যানেজার আফরোজা খাতুন, সাইদুর রহমান, মেদাকচ্ছপিয়া ট্রেজারার আকতার কামাল, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পরিবেশ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর