শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কবি আসিফ নূরের কথা ও সুরে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলিখেলা নিয়ে ‘থিম সং’

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

নুরুল আলম শাহ :
কক্সবাজারের কৃতিসন্তান কবি আসিঢ নূরের কথা ও সুরে তৈরি হওয়া ‘জব্বর মিয়ার বলি খেলা’ গানটি চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলার থিম সং ঘোষণা করা হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন কক্সবাজারের অপর কৃতিসন্তান শিল্পী আলাউদ্দিন তাহের।
বুধবার বিকালে চট্টগ্রামে পাবলিক লাইব্রেরিতে আয়োজিত ঐতিহাসিক জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলার ট্রফি ও থিম সঙের মোড়ক উন্মোচন করা হয়।
এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ১ আবদুস সবুর লিটন।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি ও সিটি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও আবদুস সালাম, সাবেক কাউন্সিলর ও বলিখেলা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কমিটির সাধারণ সম্পাদক ও জব্বার মিয়ার নাতি শওকত আনোয়ার বাদল, সাংবাদিক চৌধুরী ফরিদ, নজরুল ইসলাম, গীতিকার ও সুরেকার কবি আসিফ নূর, শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পী জাভেদ নূর, এ্যালোহা চট্টগ্রাম প্রধান আসাদুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
এ বিষয়ে কবি আসিফ নূর জানান, ‘ইতিপূর্বে আমার লেখা গান নচিকেতা, এন্ডু কিশোর, মনির খানসহ আরো অনেকেই গেয়েছেন। তবে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলাম এবার। প্রথম চান্সেই জব্বার মিয়ার বলি খেলার থিমসঙের সম্মান অর্জন। এই গৌরবের।
প্রসঙ্গত, এবার ১৪৪ তম ঐতিহাসিক জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা আগামি ২৪-২৬ এপ্রিল চলবে।


আরো বিভিন্ন বিভাগের খবর