মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি দলছুট বন্যহাতি ঢুকে ব্যাপক তান্ডব চালিয়েছে। এতে পার্কের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভেঙ্গে ফেলেছে পার্কের ৩’শ ফিট মতো সীমানা প্রাচীরসহ বিভিন্ন বেষ্টনি। গতকাল বুধবার রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত পার্কের ভিতরে তান্ডব চালায় দলছুট এই বন্যহাতি। পরে পার্কের নিরাপত্তাকর্মীদের চেষ্টায় বন্যহাতিকে পার্ক থেকে বের করতে সক্ষম হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্ব-স্ব বেষ্টনিতে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা সন্ধ্যার আগে বেষ্টনি থেকে ফিরে আসে। ওইদিন রাত ১০টার দিকে একটি দলছুট বন্যহাতি হাতির গোদাস্থ বেষ্টনির ওদিকের দেয়াল ভেঙ্গে পার্কে ডুকে পড়ে। পরে ওই বন্যহাতি পার্কের ৩’শ ফিট সামীনা প্রাচীর, পাখিশালার লোহার তৈরী গেইট, কুমিরের বেষ্টনির সীমানা প্রাচীর ভেঙ্গে পেলে। এছ্ড়াাও পার্কের সাথে লাগোয়া ধানখেতের ব্যাপক ক্ষতি করে।
পার্কে বন্য হাতি ডুকার খবর পেয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মাজহারুল ইসলামের নেতৃত্বে নিরাপত্তাকর্মীরা দলছুট বন্যহাতিকে পার্ক থেকে বের করতে জোর চেষ্টা শুরু করে। পরে ভোর ৫টার দিকে দলছুট ওই বন্যহাতিকে পার্ক থেকে বের করতে সক্ষম হয়।
চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মাজহারুল ইসলাম বলেন, রাতের দিকে পার্কে দলছুট একটি বন্যহাতি ডুকার খবর পেয়ে নিরাপত্তাকর্মীদের নিয়ে হাতিকে বনের দিকে ফিরিয়ে দিতে চেষ্টা করি। এরমধ্যে ওই বন্যহাতি পার্কের ৩’শ ফিট মতো সীমানা প্রাচীর, পাখিশালার লোহার তৈরী বেষ্টনী ও গেইট, কুমিরের বেষ্টনির সীমানা প্রাচীরসহ আরও বেশ কয়েকটি বেষ্টনির ব্যাপক ক্ষয়-ক্ষতি করে।
তিনি আরও বলেন, পার্কের নিরাপত্তাকর্মীরাসহ ভোর ৫টা পর্যন্ত চেষ্টার পর বন্যহাতিটিতে বনের দিকে ফিরিয়ে দিতে সক্ষম। এই হাতির তান্ডবে পার্কে আনুমানিক পাঁচ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। বন্যহাতিটির কোন সঙ্গী ছিলো না। যার কারণে সে খুব হিং¯্র হয়ে পড়ে। এর আগেও বন্যহাতি পার্কে ডুকে পড়তো। সম্প্রতি পার্কে নতুন সীমানা প্রাচীর তৈরী করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।###