শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়ীতে

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আলম নুরুল :
কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে এসে ভিড়েছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে জাহাজটি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মাতারবাড়ি বন্দরে এসে পৌঁছায় জাহাজটি।
বন্দরসূত্রে জানা যায়, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে এসে ভিড়েছে পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো। এটিই দেশের বন্দরে নোঙর করা সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ। জাহাজটি ২৩০ মিটার দীর্ঘ এবং এর গভীরতা ১৪ মিটার। এর আগে চলতি মাসের ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।
এদিকে, বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই মাতারবাড়িতে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছিল। এবারই প্রথম নিয়ে আসা হলো বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লা।


আরো বিভিন্ন বিভাগের খবর