শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

গৃহবধূ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
দীর্ঘ ২৮ বছর পর বছর তৎকালিন চকরিয়ার রাজাখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলা মৃত ব্যক্তিসহ দুই বছর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছর কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার ২৬ এপ্রিল দুপুরে কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সাইফুল এলাহী এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, নিহতের জা’ খালেদা বেগম এবং তার ভাই রুহুল আমিন। তবে খালেদা বেগমের স্বামী আবদুল খালেক মৃত্যুবরণ করায় তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা কাটগড়ায় উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাষ্ট্রপক্ষের কৌশূলী ও আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী বলেন, ১৯৯৫ সালের ২৬ জানুয়ারি রাজাখালীর রব্বত আলী মাতবর পাড়ায় বাদীর মেয়ে ও হত্যাকান্ডের শিকার রোজিনা আক্তার রোজিকে যৌতুকের জন্য নির্মমভাবে গলা কেটে হত্যা করে মনিরুজ্জামানের ছেলে নিহতের ভাশুর আবদুল খালেক, তার স্ত্রী খালেদা বেগম এবং খালেদার ভাই রুহুল আমিনসহ কয়েকজন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ২৮ বছর পর (এসটি ১৬/২০০০ মামলাটি) সাক্ষ্য শেষে আজ বুধবার তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দেন। এ সময় আসামী রুহুল আমিন ও খালেদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে রায়ের আগে মৃত্যুবরণ করেন অপর সাজাপ্রাপ্ত আসামী আব্দুল খালেক। এ কারণে তাকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর