শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

ইসলামপুরে এক ইউপি’র সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সাহিদুর রহমান ইসলামপুর,জামালপুর :
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম আসা’র দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্যাজেট বাতিলের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে ডিগ্রীরচর সকাল বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার ভোক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে ইউপির সদস্যের বিরুদ্ধে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল(১) আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, গত সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের গ্রামে বাবার বাড়িতে যাওয়ার সময় ইউপি সদস্য আসাদুল ইসলাম আসা মেম্বার তাকে একা পেয়ে মুখে কাপড় পেচিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ডাক-চিৎকারে এলাকাবাসী ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করে।

মানববন্ধন চলাকালে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, চরিত্রহীন ওই ইউপি সদস্য দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন অপকর্মসহ নেশা ও জুয়ার আসর পরিচালনা করে আসছেন। তার এসব অপকর্মের জন্য এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অতিদ্রুত চরিত্রহীন আসাা মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্যাজেট বাতিলের দাবি জানান তারা।

এব্যাপারে অভিযুক্ত ওই ইউপির সদস্য আসাদুল ইসলাম আসা আমাদের সময়কে বলেন, ‘ঘটনা সত্য কিনা মিথ্যা আপনি এলাকায় প্রবেশ করে তদন্ত করেন। যেটা সত্য সেটাই লিখবেন। এছাড়াও তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা দাবি করেন তিনি’।

চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ আমাদের সময়কে বলেন, ‘বিষয়টি আমি এলাকার লোক মারফত শুনেছি। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ আমার কাছে অভিযোগ করে নাই। এ বলে তিনি ফোন তিনি ফোন কেটে দেন’।


আরো বিভিন্ন বিভাগের খবর