শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ; ২ জনকে কুপিয়ে জখম

নিউজ রুম / ২৬৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে আবারও ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে অজ্ঞাত সন্ত্রাসী। এসময় অপর ২ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

রবিবার সকাল ৮ টার দিকে জাহাজপুরা পাহাড়ে পান বরোজে কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায়। এসময় বাঁধা প্রদান করায় অপর ২ জনকে কুপিয়ে আহত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম।

অপহৃত ২ জন হলেন, বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও একই এলাকার সরোয়ারের ছেলে মো. রিদুয়ান (১৯)।
আহত ২ জন অপন সহোদর। এরা হলেন, একই এলাকার মো. ইউসুফের ছেলে আব্দুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৬)। এর মধ্যে আবদুল্লাহ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল আমিন চিকিৎসা শেষে ঘরে ফিরে গেছেন।

আহত আবদুল্লাহ জানিয়েছেন, সকালে পান বরোজে কাজ করার সময় ১০/১২ জন সশস্ত্র মুখোশধারী এসে তাদের ধাওয়া করে ২ জনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা প্রদান করলে তাদের কুপিয়ে আহত করে। তারা দৌঁড়ে পালিয়ে আসলেও ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।

বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম জানিয়েছেনম এ পর্যন্ত অপহরণকারিরা অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ করেনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ২ জনকে অপহরণের খবর পেয়ে পুলিশের ২ টি দল অপহৃতদের পরিবার ও এলাকাবাসির সহায়তায় পাহাড়ে অভিযান শুরু করেছে।

এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর শনিবার মুক্তি পেয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর