শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

শোকাবহ আগস্ট উপলক্ষে যুবলীগের মাসব্যাপি কর্মসূচি

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:-
শোকের মাস আগস্ট মাস। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকা- ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকা-ের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়।

সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকা-ে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন। শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখা মাসব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচি নি¤œরূপ-
৫ আগস্ট- শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিকাল ৪টায় ওয়াপদা এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল।
৮ আগস্ট- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বিকাল ৪টায় ওয়াপদা এতিমখানায় দোয়া, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপন।
১৫ আগস্ট- জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৮টায় জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাজধারণ, সকাল ৯টায় সকল শহীদদের স্মরণে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির-গীর্জা ও প্যাগোডায় প্রার্থনা সভা। বিকাল ৩টায় আলোচনা সভা শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ।
১৭ আগস্ট- সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে সন্ত্রাস জংগীবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিকাল ৩টায়- মিছিল সমাবেশ।
২১আগস্ট- নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকাল ৪টায়- দোয়া, মিলাদ ও আলোচনা সভা।
২৪ আগস্ট- নারী নেত্রী আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকাল ৪টায়- দোয়া, মিলাদ ও আলোচনা সভা।
উল্লেখিত কর্মসূচির আলোকে সকল উপজেলা/পৌরসভাসহ সকল ইউনিটকে শোকাবহ আগস্টের কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন- জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।


আরো বিভিন্ন বিভাগের খবর