শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

পরিবেশ বান্ধব পর্যটন শিল্প ও সুনীল অর্থনীতির বিকাশে সহায়তার আশ্বাস ইউএনডিপির

নিউজ রুম / ১১৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নুরুল আলম :
জলবায়ু পরিবর্তনের ফলে , কক্সবাজারের উপকূলীয় এলাকার জলবায়ু উদ্বাস্তু নারীদের উন্নয়ন, জলবায়ূ সহনীয় পরিবেশ,ইকো ট্যুরিজ্যম
পরিবেশ বান্ধব পর্যটন শিল্প ও সুনীল অর্থনীতির বিকাশে দক্ষ জনশক্তি তৈরিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে ইউএনডিপি।
ইউএনডিপির প্রতিনিধিদের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত মতবিনিময় সভায় এমন আশ্বাস প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ মে) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কউক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার। এতে ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন সহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভার শুরুতে কক্সবাজার জেলার সার্বিক উন্নয়নে জলবায়ূ সহনীয় পরিবেশ, নিম্ন আয়ের মানুষের জন্য বাসস্থান নির্মাণ, কক্সবাজার ও সেন্টমার্টিন সমুদ্র সৈকত, হোটেল-মোটেল বর্জ্য ব্যবস্থাপনা, ইকো ট্যুরিজ্যম, এসটিপি, নারী উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে সচিত্র উপস্থাপন করা হয়।
সভা শেষে কউক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘ইউএনডিপির সাথে মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কক্সবাজারে টেকসই উন্নয়নে আমরা কীভাবে টেকনিক্যাল এক্সপার্ট পেতে পারি এব্যাপারে পরামর্শমূলক আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম, কক্সবাজারের হোটেল-মোটেলের বর্জ্য ব্যবস্থাপনাসহ উন্নত পর্যটন নগরী বাস্তবায়নে উন্নয়নমূলক পরামর্শ হয়।’
কউক চেয়ারম্যান বলেন, ‘প্রত্যন্ত দ্বীপাঞ্চল মহেশখালীতে টেকনিক্যাল কলেজ কীভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি। যেখান থেকে ওই অঞ্চলের ঐতিহ্যবাহী পান ও লবণ নিয়ে গবেষণা করা যায় এমন বিশেষজ্ঞ তোলা যায়। এছাড়া উন্নয়নের খাত বৃদ্ধি করার জন্য মহেশখালী-কক্সবাজার সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও কক্সবাজারের উন্নয়নে দক্ষতা সম্পন্ন ব্যক্তি তোলার লক্ষ্যে আলোচনা হয়েছে। সবমিলিয়ে ইউএনডিপির সাথে আজকের কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি।’
সভা শেষে কউক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘ইউএনডিপির সাথে মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় কউক সদস্য লে. কর্নেল মো. খিজির খান, ইউএনডিপি কক্সবাজার প্রধান রবার্ট স্টেয়েলম্যান সহ কউক ও ইউএনডিপির গবেষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর