শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজারের ৮ টি উপজেলার ও ২ টি পৌরসভার ১ লাখ ৮৭ হাজার ৭০৩ জন লোককে নিরাপদ স্থানে

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার জেলায়১ লাখ ৮৭ হাজার ৭০৩ জন আশ্রয় নিয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, এমন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। প্রশাসন দাবী করেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টা পর্য়ন্ত জেলার ৮ টি উপজেলার ও ২ টি পৌরসভার ১ লাখ ৮৭ হাজার ৭০৩ জন লোককে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তাদেরকে ৭৭৫টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

তৎমধ্য কক্সবাজার পৌরসভার ১২ টি আশ্রয় কেন্দ্রে ৩২হাজার ২১৫ জন এবং সদরের ৫১টি আশ্রয় কেন্দ্রে ৪ হাজার ৯৯১ জনকে নেওয়া হয়েছে। এছাড়া রামুর ৪২টি আশ্রয় কেন্দ্রে ১ হাজার জন, চকরিয়া পৌরসভার ১৩ টি আশ্রয় কেন্দ্রে ২৬৫২ জন, চকরিয়া উপজেলার ৯৬ টি আশ্রয় কেন্দ্রে ৪০১৫ জন, পেকুয়ার ৮৬ াট আশ্রয় কেন্দ্রে ৪০৩৫ জন, উখিয়ার ৪৬ টি আশ্রয় কেন্দ্রে ১১ হাজার ৩৩ জন সেন্টমার্টিনের ৩৭টি হোটেল মোটেল ও সরকার অফিসে ৪হাজার ৩০৩ জন এবং টেকনাফের ৫৯ টি আশ্রয় কেন্দ্রে ২৩ হাজার ১৫৯ জন, মহেশখালির ৯৬ টি আশ্রয় কেন্দ্রে ১৫ হাজার ৩২৫ জন এবং কুতুবদিয়ার ৯২ টি আশ্রয় কেন্দ্রে ৮৪ হাজার ৯৭৫ জন আশ্রয় গ্রহন করেছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক, বিভেষন কান্তি দাশ জানিয়েছেন উপকূলীয় এলাকার ৫৭৬টি সাইক্লোন শেল্টার, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু ভবনে ও ৫৫ টি আবাসিক হোটেল মিলে ৭৭৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর