শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে শতাধিক হোটেল আশ্রয়ণকেন্দ্র ঘোষণা

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় কক্সবাজারে ১১২টি হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ মে) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেমম সিকদার।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা দ্রুত আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই কথা চিন্তা করে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস সমিতি থেকে ৫৫টি হোটেল আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছি। হোটেলের নাম ও মোবাইল নম্বরসহ আমরা প্রকাশ করেছি। মোখা আতংকে থাকা লোকজন আমাদের এখানে আশ্রয় নিতে পারেন।’
লাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে রক্ষা পেতে আতংকে থাকা মানুষের জন্য আমাদের সমিতি থেকে ৫৭টি হোটেল-রিসোর্ট আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছি। আমাদের হোটেলগুলো সবসময় খোলা থাকবে লোকজন সেখানে আশ্রয় নিতে পারবেন।’
এছাড়া সেন্টমার্টিনের সকল হোটেল-রিসোর্ট আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করা হয়েছে জানিয়েছেন সেখানকার ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘মোখার প্রভাবে বাতাস বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে। এখানকার প্রায় ২ শতাধিক হোটেল-রিসোর্ট রয়েছে সবগুলে আশ্রয়ণকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকজন জানমাল রক্ষার জন্য এসব স্থাপনায় আশ্রয় নিতে পারবেন।’


আরো বিভিন্ন বিভাগের খবর