শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পৌর আওয়ামী লীগের উদ্যোগে বন্যা দূর্গতদের সহযোগিতা

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফেরা দূর্গতদের মাঝে শুকনা খাবার দিয়েছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। এই সময় সাথে ছিলেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। গতকাল সোমবার বিকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরাটেকের বাসাইন্নাপাড়া, মোস্তাক পাড়া, ফদনার ডেইল, উত্তর কুতুবদিয়া পাড়া, মধ্যম কুতুবদিয়া পাড়া, দক্ষিণ কুতুবদিয়া পাড়ায় বসবাসকারীদের মাঝে ওই শুকনা খাবার বিতরণ করা হয়। এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর