শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাব চলাকালীন জন্ম নেয়া নবজাতকের নাম রাখা হয় ‘মোখা’। রোববার (১৪ মে) সকালে মোখা আতংকে বাড়িঘর ছেড়ে এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের ভবনে আশ্রয় নেওয়া জয়নব বেগম (১৯) নামের এক প্রসূতি শিশুটি জন্ম দেন। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকান (২২) এর স্ত্রী।
প্রসব বেদনা শুরু হলে সরকারি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার। পরে সেই প্রসূতি নারীর ভুমিষ্ট হওয়া সন্তানের নাম রাখেন মোকাম্মেল হোসেন মোখা।

মো. আরকান বলেন, ‘আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসববেদনায় কাতরাচ্ছিলেন আমার স্ত্রী। মধ্যরাতে কোথাও গাড়ি পাচ্ছিলাম না। ঠিক ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি। আমাদের অসহায়ত্ব দেখে তিনি নিজের গাড়িতে তুলে ১২ কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘জয়নবকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছায় এখন আর ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডাক্তার। দুর্যোগকালীন সময়ে বিপদে এগিয়ে আসায় পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ওসি ওমর হায়দার বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকে প্রসব বেদনায় কাতরানো ওই নারীকে আমি দুর্গত এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাই। ওই মুহূর্তে আমার সরকারি গাড়ি ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। পুলিশের কাজ তো জনকল্যাণ। আমি সে কর্তব্য পালন করেছি মাত্র। ওই প্রসূতি নারীর ছেলে সন্তান ভূমিষ্ট হওয়ায় আমি খুশি হয়েছি। তার নাম রাখা হয়েছে মোকাম্মেল হোসেন মোখা।’


আরো বিভিন্ন বিভাগের খবর