শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

বনবিভাগের পাহারদার হত্যা, ৩৪ বছর পর রায়

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে পেকুয়ার টৈটং বনবিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে ১ জনকে মৃত্যুদন্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙগে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মিয়া জানকে হত্যার ৩৪ বছর পর সোমবার সকালে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এই রায় ঘোষনা করেন।
এতে এনামুল হক কে মৃত্যুদন্ড দেয়া হয়। তবে রায় ঘোষনার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ইউনুছ,নুরু ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন। তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে ১৯৮৯ সালের ১৯ জুলাই তৎকালীন চকরিয়া থানার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের কাঠ গুলা উদ্ধার করতে গিয়ে আসামীদের হাতে খুন হন মিয়া জান।
এই বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশুলী সুলতানুল আলম বলেন, বনবিভাগের পাহারাদার হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদন্ড ও ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।


আরো বিভিন্ন বিভাগের খবর