শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজার পৌর নির্বাচন : ৭ মেয়র সহ ৮৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে আর ১২ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ঘীরে ছিল মানুষের ভীড়। মেয়র, কাউন্সিলর প্রার্থীরা আচরণ বিধি না মেনে বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যান। যদিও কার্যালয়ে প্রবেশের আগে কয়েকজন প্রবেশ করে মনোনয়ন পত্র দাখিল করেন।
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারি ৭ প্রার্থী হলেন, আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।
৪ টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি ও ফাতেমা বেগম। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন। ১০, ১১ ও ১২ ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার ও কোহিনুর ইসলাম।
১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, এম জাফর আলম হেলালী, শাহেদুল আলম, ফাতেমা শারমিন। ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান, মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৯ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, আবদু গফ্ফর, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, আবদুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক, মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, মো. রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ শাহজাহান, মো. জসীম উদ্দিন। ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সরওয়ার ওসমান টিপু, শামশুল আলম, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল হক ও জাফর আলম। ৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৪ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ, খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন ও উজ্জ্বল কর। ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের। ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন ও আবছার কামাল। ১১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শফিউল আলম, রিদুয়ান রশীদ, মো. মাইন উদ্দীন। ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এমএ মঞ্জুর, মো. এনামুল কবির, শামীম আহমেদ, মো. শহিদুল ইসলাম শহিদ, দিদারুল কবির।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।
কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন


আরো বিভিন্ন বিভাগের খবর