শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মির হামলায় ২ সেনা সদস্য নিহত

নিউজ রুম / ১২১ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

রুমা প্রতিবেদক :
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইসপিআর।
আইসপিআর থেকে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে গতকাল রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর মনোয়ারের নেতৃত্ব সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়।
দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণ করে কেএনএ সন্ত্রাসীরা। এতে দুইজন অফিসার ও দুই জন সৈনিক আহত হন। তাদের দ্রুত সেখান থেকে উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সৈনিক মারা যান। আহত দুই অফিসার এখনো চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কুকি চিন ন্যাশনাল ফন্টের (কেএনএ) সদস্যরা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর