শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শেখ হাসিনা এসেছিলেন বলেই ‘তলাবিহীন ঝুড়ি’র ইমেজ থেকে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল-

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
১৯৮১ সালের ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছে; তিনি এসেছিলেন বলেই দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। তাঁর সুযোগ্য নেতৃত্বের কারণে দেশে বহু মেগা প্রকল্প দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
বুধবার সকাল ১১টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তারা এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের অভ্যন্তরীণ হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে এখন বিশ্বের বুকে এক নতুন বাংলাদেশের আওয়াজ পৌঁছে দিয়েছেন। তাঁর হাত ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে মহিমান্বিত হয়েছে বাঙালি জাতি, ‘তলাবিহীন ঝুড়ি’র ইমেজ থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন। স্বীয় সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের গুণে বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে এখন তার পরিচিতি। এই পথপরিক্রমা ধরে রাখতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সে ক্ষেত্রে কক্সবাজার পৌরসভা নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এমপি আশেক উল্লাহ রফিক, মাহবুব উল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট তাপস রক্ষিত, এটিএম জিয়াউদ্দিন জিয়া, মোহাম্মদ নজিবুল ইসলাম, মাহমুদুল করিম মাদু প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর