শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

শামলাপুরে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা: সিসিটিভিতে সন্ত্রাসীদল সনাক্ত

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নুরুল আলম :
টেকনাফ বাহারছড়ার শামলাপুরে ব্যবসায়ির বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালিয়েছে। ১৯ মে রাত ১ টার দিকে দেশিয় অস্ত্র নিয়ে ১৪/১৫ জনের একটি বাহিনী ব্যবসায়ি ফরিদ আহমদকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে বসতঘর তছনছ করে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো থাকায় সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি গৃহকর্তার। সন্ত্রাসীদের গ্রেফতারে তিনি শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাপলাপুর নয়া পাড়ার মৃত মাগন আলীর পুত্র বিসিআইসির সার ডিলার ফরিদ আহমদ জানান -গভীর রাতে তার বাড়িতে ১৫-১৬ জন অস্ত্রধারী লোক হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। দেশীয় অস্ত্র দিয়ে চতুর্পাশের ঘেরা কেটে ফেলে, দরজা জানালায় আঘাত করে গোয়াল ঘরে থাকা পাহারাদারকে হত্যার হুমকি দেয়। নৈশ প্রহরী ইব্রাহীমকে বুকে অস্ত্র ধরে, আমি কোথায় আছি জানতে চাই। হামলাকারীদের সমস্ত ভিডিও ফুটেজ বাড়িতে সংরক্ষিত রয়েছে। যে কোন মুহূর্তে আমাকে হত্যা করবে বলে আশঙ্কা করছি।
রাতে শাপলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি অবহিত করেছি এবং স্থানীয় চেয়ারম্যান খোকনকে জানালে তিনি পুলিশের সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেন। এ ঘটনায় ব্যবসায়ি ফরিদ ১৬ জনকে অভিযুক্ত করে লিখিত শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো জুহুর আলম, আব্দুল মাবুদ রুবেল, নুরুল আলম, সর্বপিতা- মৃত কাদের হোসেন, দেলোয়ার হোসেন, পিতা- মীর কাশেম, সব্বির আহমদ, হাফেজ আহমদ সর্বপিতা- মৃত সোনালী, মাহমুদুল হক, পিতা- মৃত আব্দুল হক, আবু তালেব পিতা- মৃত পেঠান আলী, মুজিব উল্লাহ পিতা- সৈয়দ নুর, রহিম উল্লাহ, মুহাম্মদ ইব্রাহীম সর্বপিতা- আব্দুল হক, আবুল মনছুর, আবু তাহের, সর্বপিতা- মৃত নুরুল ইসলাম, আব্দুল জলিল প্রকাশ মজ্জু, পিতা- আব্দুল করিম, ঈমাম শরীফ পিতা- মৃত আমির হোছাইন, ছব্বির আহমদ সর্বসাং- শামলাপুর নয়াপাড়া, ওয়ার্ড নং- ১,বাহারছড়া, টেকনাফ।
এদিকে গতকাল সকালে শামলাপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ নিয়ে ঘটনা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শাপলাপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মশিউর রহমান জানান – ঘটনার খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করি। সন্ত্রাসীদের কার্যকলাপ সিসিটিভিতে দেখেছি। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে স্যার ডিলার ফরিদ আহমেদের পরিবার। তিনি চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর