শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

টেকনাফে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক রহমত উল্লাহ মারা যান। তিনি ওই এলাকার মৃত সোনা আলীর ছেলে। পেশায় কৃষক।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্তকেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এসময় বজ্রপাতের আঘাতে মারা যান তিনি।
পরিদর্শক মছিউর জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানানো হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর