শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া ও সাগর এলাকায় এ ঘটনা ঘটে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্তকেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাজামপাড়ার সোনা আলীর ছেলে কৃষক রহমত উল্লাহ (৪০) ও ৫ নম্বর ওয়ার্ড কাদেরপাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)।
সকালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে দুই ঘটনাস্থলে কৃষক রহমত উল্লাহ ও জেলে হেলাল উদ্দিন মারা যান।
স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এসময় বজ্রপাতে মারা যান তিনি। অপরদিকে হেলাল উদ্দিন সাগরপাড়ে পোনা মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান।
বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘বেলা ১১টার দিকে বাহারছড়ায় ব্যাপক বজ্রপাত হয়। এসময় দুই ব্যক্তি দুই স্থানে মারা যান।’
পরিদর্শক মছিউর জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর