শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

নাগরিক কমিটির মেয়র প্রার্থী রাশেদ পৌরবাসীর সেবা করতে চান

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আগামী ১২ ই জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে‌ কমিশনের তফসিল অনুযায়ী আজ শুক্রবার ছিল প্রতীক বরাদ্দের দিন। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার সকাল দশটায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।
এ সময় কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে অংশ নেওয়া মেয়র প্রার্থী মাসাদুল হক রাশেদকে নারিকেল গাছ প্রতীক দেওয়া হয়। রিটার্নিং অফিসার জানান, তিনি শুরু থেকেই নারিকেল গাছ প্রতীক চেয়েছেন। যেহেতু এই প্রতীকের আর কোন প্রতিদ্বন্দ্বী নেই সে কারণে তাকে নারিকেল গাছ বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক পাওয়ার পর, গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া তুলে ধরেন নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক রাশেদ।
পরে তার কর্মী সমর্থকরা, নারকেল গাছ প্রতীকের মিছিল সহকারে মাশেদুল হকের রাশেদকে নিয়ে নির্বাচন অফিস ত্যাগ করেন।
এ সময় মাশেদুল হক রাশেদ বলেন, আমার পিতা কক্সবাজারের মানুষের জন্য অনেক কিছু করেছে।
আমরা সব সময় মানুষের উন্নয়নে কাজ করি। কক্সবাজার পৌরবাসীর সেবক হিসেবে কাজ করার জন্য এ নির্বাচনে অংশ নিয়েছি। আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সকলের ভোট প্রার্থনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর