শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

তিন বন্ধুর হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নুরুল আলম :
কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৬ দিন পর ব্যবসায়ী ইউসুফসহ তিন বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার বিকেলে ঈদগাহ বাজারে স্থানীয় সওদাগর পাড়া ও বৃহত্তর ইদগাহবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের কারনে টেকনাফে ব্যবসায়ীক কাজে যেতেও মানুষ ভয় পায়। উখিয়া টেকনাফ এলাকা রোহিঙ্গা সন্ত্রাসী, অপহরণকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এতকিছুর পরও প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করে না।
তারা অভিযোগ করে বলেন, ঘটনার পর প্রশাসনের কাছে ইউসুফের পরিবারের পক্ষ থেকে বারবার সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু, এমন দুঃসময়েও প্রশাসন তাদের সহযোগিতার বদলে উল্টো হয়রানি করেছে।
তারা এ ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক অবিলম্বে ফাঁসির দাবী জানান।
এ সময় স্থানীয় রাজনীতিক মোহাম্মদ আলমগীর তাজ জনী, মামুন সিরাজুল মজিদ, কামাল হোছাইন, নিহতের ভাই ইউনুছ ও নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর