শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

দেশি প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে নেকমের বৃক্ষ রোপন

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
‘গাছ লাগান পরিবেশ বাঁচান” – এ স্লোগানকে ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন ইউএসএইড’স ইকো লাইফ প্রকল্পের মাধ্যমে বন, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের জন্য ৭০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের অংশ হিসেবে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর তত্ত্বাবধায়নে এবং কক্সবাজার দক্ষিণ ও উত্তর বন বিভাগের সহযোগিতায় কক্সবাজার সদরের বাহারছড়া গোলচত্বর সংলগ্ন বায়তুস সালাত জামে মসজিদে দেশি প্রজাতির ২০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে ২০২৩ সালের বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর নির্বাহী পরিচালক ড. এস. এম. মুনজুরুল হান্নান খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইকো লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান; কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ড. প্রানতোষ চন্দ্র রায়; ইকো লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান; হিমছড়ি সহ-ব্যবস্থআপনা কমিটির সভাপতি এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা; ইকো লাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম; লাইভলিহুড ম্যানেজার ফরহাদ আল মাহমুদ এবং মনিটরিং, লার্নিং ও ইভালুয়েশন ম্যানেজার মোঃ শরীফ; হিমছড়ি সাইটের সাইট অফিসার মুজাহারুল আলম মুকুট; এনআরএম সহায়ক পুষ্পক বরুয়য়া, এনআরএম অর্গানাইজার আব্দুল কাদের, বায়তুস সালাত মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ আরো অনেক গন্য মান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে গাছ রোপণ, পরিচর্যা, বন, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর