শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ভিত্তি তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা’

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে
৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয় ভিত্তিক কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (৩ জুন) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সম্মেলন কক্ষে কর্মশালাটি শুরু হয়।
দুদিন ব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রণালয়ের সচিব কাজি ওয়াছি উদ্দিন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নেয়া পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি টেকসই উদ্ভাবনী বুদ্ধিদীপ্ত ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ভিত্তি তৈরি করে দিয়েছেন। এই ভিত্তির ওপর দাড়িয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন পুরনে স্মার্ট বাংলাদেশ গঠনের বর্তমান উদ্যোগ সমুহ কার্যকর ভূমিকা রাখবে। তাই স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর পরিকল্পনা সমুহ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’
কর্মশালায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ।
এতে রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান, কউক চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, এনএইচএ চেয়ারম্যান মো. মুনিম হাসান বক্তব্য রাখেন।
কর্মশালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, দপ্তর সংস্থার প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।


আরো বিভিন্ন বিভাগের খবর