শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা ছাত্র নিহত

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

চৌধুরী ইকরাম :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
আজ সোমবার (৫ জুন) ভোর রাতে উখিয়া কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত একত্রিত হয়ে মাদ্রাসা ছাত্র বশিরকে বাড়ি থেকে বের করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। পরবর্তীকালে এপিবিএন ও থানা পুলিশের টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরের মরদেহ উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করে। তিনি জানান ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর