শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

উখিয়ায় মোটর সাইকেল ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় মোটর সাইকেল ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।
বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম।

নিহতরা হল- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো.
ইমারত হোসেন (৪০) এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রিদুয়ান (২১) ও হলদিয়াপালং ইউনিয়নের হিরা মিয়ার ছেলে আক্তার হোসেন (২০)।

এদের মধ্যে ইমারত হোসেন উখিয়া উপজেলার ইনানীস্থ পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন। এছাড়া নিহত অপর দুইজন মোটর সাইকেল আরোহী এবং কলেজ শিক্ষার্থী।
আহত হয়েছেন- দুর্ঘটনা কবলিত ইজিবাইকের চালক জয়নাল আবেদীন (৩২) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই রেজাউল বলেন, বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার মোহাম্মদ শফিরবিল এলাকায় টেকনাফ দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন।

“ পরে আহত মোহাম্মদ রিদুয়ান ও আক্তার হোসেনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। চমেকে নেওয়ার পথে সন্ধ্যায় দুইজনের মৃত্যু হয়েছে। “

উপ-পরিদর্শক বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। ঘটনায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর