শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

নাইক্ষ্যংছড়িতে অতিরিক্ত পুলিশ সুপারের ঝটিকা সফর

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়িতে বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ ঝটিকা সফর করেছেন।
৯ জুন (শুক্রবার) আনুমানিক ১টায় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম নাইক্ষ্যংছড়ি থানায় আগমন করেন। থানায় অবস্থান করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেন।অতিরিক্ত পুলিশ সুপার সদর ইউনিয়নস্থ বাজার মসজিদ,রেস্টহাউজ সংলগ্ন আল-মারকাজুল মসজিদ,চাকঢালা মসজিদ ও উপজেলা মসজিদসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন। তিনি পরিদর্শনের সময়ে মসজিদের খতিবসহ সাধারণ মুসল্লিদের সাথে কথা বলেন। নির্মাণাধীন থানা মসজিদও পরিদর্শন করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো.নুরুল আনোয়ার। পরিদর্শন শেষে আনুমানিক ৬টা ১০ মিনিটে বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী উপজেলা রামুর কচ্ছপিয়া ইউনিয়নে সৃষ্ট ধর্মীয় অবমাননার বিষয় নিয়ে শুক্রবার জুমার পরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে তাই এই সফর মনে করা হচ্ছে। তবে সৃষ্ট ঘটনাটি রামু পুলিশ প্রশাসন ও রামু উপজেলা প্রশাসন সমাধান করেছে বলে জানা যায়।


আরো বিভিন্ন বিভাগের খবর