শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

নাইক্ষ্যংছড়িতে তিনদিন ব্যাপী ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে খামারী প্রশিক্ষণ

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিনদিন ব্যাপী ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ও ব্যবস্থাপনা’ শীর্ষক খামারী প্রশিক্ষণ চলছে।
৯জুন হতে ১১জুন পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পের আয়োজনে ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিএলআরআই এর আঞ্চলিক কেন্দ্র নাইক্ষ্যংছড়িতে উক্ত খামারী প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর ছাদেক আহমেদ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.তোফাজ্জেল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মশিউর রহমান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা প্রমুখ।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের বলতে গিয়ে বলেন,কোন মা যদি শিক্ষিত হয়,তাঁর সন্তানেরা কখনো অশিক্ষিত হতে পারে না। এ জন্য মাদের প্রশিক্ষণ অত্যাবশ্যক।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,এই প্রশিক্ষণে বাল্য বিবাহ ও মাদকের মত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেজন্য আয়োজনকারীদের ধন্যবাদ জানায় এবং প্রশিক্ষণার্থীদের বলেন প্রশিক্ষণেলব্ধ জ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে নিজের ও সমাজে অবদান রাখবে।

জানা যায়,ত্রিশজন খামারীকে উল্লিখিত তিনদিন ব্যাপী ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণটি প্রদান করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর