শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন; সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
নিরাপদ মাসিক ব্যবস্থাপনার ওপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন হয়েছে। শনিবার সকালে কলাতলীর একটি তারকামানের হোটেলের বলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা।
ইউনিসেফের ওয়াশ স্পেশালিষ্ট (ইমারজেন্সি রেসপন্স)
মুছা দ্রামিয়া’র সভাপতিত্বে ও ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সিরাজাম মুনিরা, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানিয়া তাবসসুম, ইউনিসেফের নলেজ ম্যানেজম্যান্ট অফিসার দিপক কুমার, ইউনিসেফ সহযোগী সংস্থার প্রতিনিধি কানিকা রাণী মিত্র।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় মানবিক এনজিও সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, আইডিই, ভার্ক, ওয়ার্ল্ড ভিশন ও এনজিও ফোরামসহ ৮টি বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগ এ দিবসটি উদযাপন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর