শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

আরসার শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত সিক্সমার্ডার হত্যা মামলার আসামী গ্রেফতার

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের উখিয়ার চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ ছয়টি হত্যা ও অস্ত্র মামলার আসামী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার
শীর্ষ সন্ত্রাসী আহমেদ প্রকাশ লালু (৩০) গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন।
রোববার রাতে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের ময়নারঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ৮ এপিবিএনএন এর সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স ও মিডিয়া) মো. ফারুক আহমেদ।
তিনি জানান, গোপন সুত্রে খবর পেয়ে এপিবিএন এর একটি দল ময়নারঘোনা
১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের এম/১৯ ব্লকে জনৈক রোহিঙ্গা হারুনের বসত ঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
হারুন আরসার শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ ছয়টি হত্যা ও অস্ত্র মামলার রয়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবিরে হত্যা,চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছে বলেন ফারুক।
ক্যাম্পের বিভিন্ন হত্যাকান্ডের সঙ্গে তার সসম্পৃক্ততার কথা জানিয়ে ফারুক বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের চেষ্টা চলছে


আরো বিভিন্ন বিভাগের খবর