শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সৈকতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

রহমান তারেক
কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
বুধবার (১৪ জুন) সকালে টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি তারা।
স্থানীয়রা ধারণা করছেন, সাগরপথে মালয়েশিয়ার সময় হয়তো ট্রলার ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘সৈকতে মরদেহ ভেসে আসার খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় ও কী কারণে তিনি মারা যান তা এখনো জানা সম্ভব হয়নি। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর