শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কাকারা ও পৌরসভার পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ঘুনিয়াবিল গ্রামের হাসান আলীর ছেলে ওসমান গণি (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তছলিমা বেগম (৩৫)। এলাকাবাসির সঙ্গে কথা কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন ও স্বজনরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সকাল আটটার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা গ্রামের কালাচাঁদপাড়া গ্রামের খেত থেকে গরু গোয়াল ঘরে আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘শুক্রবার সকালে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। #


আরো বিভিন্ন বিভাগের খবর