শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে বিশ্ব সামুদ্রিক কাছিম দিবস পালিত

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

কল্লোল দে :
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে বিশ্ব সামুদ্রিক কাছিম দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সাগরের তলদেশের পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে এসব সামুদ্রিক কাছিম গুলোর বেঁচে থাকা জরুরী। তাই এ ব্যাপারে জেলে সহ সংশ্লিষ্টদের সচেতন করে তুলার উপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন ইউএসএআইডির ইকো লাইফ প্রকল্পের আয়োজনে এবং কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এবং হিমছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় কক্সবাজারের হিমছড়িতে বিশ্ব সামুদ্রিক কাছিম দিবস টি পালন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠান এর মধো ছিল বর্ণাঢ্য রেলী, বিচ ক্লিন, কি নোট পাঠ, আলোচনা সভা ও সামুদ্রিক কাছিম সংরক্ষণ এর উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নেকমের নির্বাহী পরিচালক ড. এস এম মঞ্জুরুল হান্নান খান। হিমছড়ি সিএমসির সভাপতি এডভোকেট আয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেকম ইকো লাইফের ডিপিডি ড. শফিকুর রহমান,বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন, সিএমসির সহসভাপতি আব্দুল মাবুদ, মোঃ শফি
বন সংরক্ষণ ক্লাবের সদস্য, সিপিজি সদস্য, জেলে, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে সবাই সামুদ্রিক কাছিম সংরক্ষণের পাশাপাশি সমুদ্রকে সকল প্রকার দূষণ থেকে বিরত রাখতে শপথ গ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর