শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চাইলেন কক্সবাজারের মেয়র মুজিব

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সুমন আহসান :
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। রোববার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট শহরের বন্দর বাজার এলাকার সিটি সুপার মার্কেটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগকালে শত শত মানুষের ভালবাসায় সিক্ত হন কক্সবাজারের নগর পিতা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে রাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাদা গণসংযোগ করেন মেয়র মুজিবুর রহমান।
এর আগে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর