শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহা ষাড়ম্বরে উদযাপিত হলো রথযাত্রা মহোৎসব

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কল্লোল দে ঃ
সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রাণের উৎসব রথযাত্রা ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে। কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষ্যে দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করে। ২০জুন মংগলবার শহরের ঘোনারপাড়াস্থ ইসকন মন্দিরে সকাল হতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় রথযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম। সনাতনী ভক্তরা দূর-দূরান্ত থেকে এসে ইসকন মন্দিরে সমবেত হতে থাকে। দুপুর ৩টায় গোলদিঘীর পাড় চত্বরে স্থাপিত মঞ্চে আলোচনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। ইসকন মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ঝুন্টু ধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। স্বাগত বক্তব্য রাখেন রাধাদামোদর মন্দির এর অধ্যক্ষ শ্রীমান রাধা গোবিন্দ দাম ব্রহ্মচারী। আলোচনা সভায় বক্তরা – অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে সকল ব্যক্তিকে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। বিকাল সাড়ে ৫টায় রথটানতে থাকেন ভক্তরা। চার চাকার নির্মিত রথে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীকে বসিয়ে, দুইপাশে রাখা শক্ত দড়ি দিয়ে মূলরথ টানেন ভক্তরা। ইসকন মন্দিরের মুখপাত্র শ্রীমান চতুরআত্মা নিতাইদাস (বাবু ছোটন নন্দী) জানান – যারা ভগবানকে দর্শন করতে পারেনা, তাদের দর্শন দিতে ভগবান শ্রীকৃষ্ণ, ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে রাজপথ পরিভ্রমনে বের হন।


আরো বিভিন্ন বিভাগের খবর