শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সেন্টমার্টিনে আইস, বিদেশি মদ ও বিয়ার জব্দ

নিউজ রুম / ১২৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ক্রিস্টাল মেথ (আইস), বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২১ জুন) সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কেয়াবন থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এস এম তাহিসন রহমান বলেন, মাদকের একটি চালান মিয়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করা হবে এমন তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে বুধবার সকালে কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

“অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৭ টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫১ বোতল বিদেশী মদ ও ২৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর