শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ ফারুক (২৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।
লে. কর্ণেল সাইফুল বলেন, বুধবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় কতিপয় লোকজন মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, তার বসত ঘর তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে তার শয়ন কক্ষের সিলিংয়ের উপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ লাখ ৮০ হাজার ইয়াবা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের অধিনায়ক।


আরো বিভিন্ন বিভাগের খবর