শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

সংরক্ষিত বনে বয়স্ক হাতির মৃত্যু

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সাকলাইন আলিফঃ
কক্সবাজারের রামুর সংরক্ষিত বনাঞ্চলে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে এক বয়স্ক হাতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কেছু বনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অসুস্থ হয়ে হাতিটি মারা যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, বৃহস্পতিবার ভোর রাতের দিকে বন বিভাগের রাজার কুল রেঞ্জের দারিয়ার দিঘী বন বিটির কেছু বনিয়া এলাকায় অসুস্থ হয়ে একটি হাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি সাথে সাথে বিষয়টি বন বিভাগ সহ সংশ্লিষ্টদের জানিয়ে দিয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারোয়ার আলম বলেন, খবর পেয়ে সকাল দশটার দিকে বোন কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। রামু উপজেলা পশু কর্মকর্তা সহ আমাদের অফিসের সহকর্মীরা অসুস্থ হাতিকে সুস্থ করার চেষ্টা করে। এই সময়ে স্থানীয় জন প্রতিনিধি, পুলিশের কর্মকর্তা সহ অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ বয়স্ক হতিটি মারা যায়।
বন বিভাগেরএই কর্মকর্তা জানান, হাতেটি মারা যাওয়ার পর, রামুর উপজেলার পশু চিকিৎসক ও ডুলহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেনারি সার্জন পোস্ট মডামের পর মৃত হাতে থেকেও ওই স্থানে মাটি দিয়ে ফুতে ফেলা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, হাতেটির বয়স আনুমানিক ৬০ থেকে ৭০ বছর হবে। অনেক বয়স্ক এবং অসুস্থ ছিল।
প্রকৃতিও জীবন ক্লাব কক্সবাজারের উপদেষ্টা আ ন ম হেলাল উদ্দিন বলেন, হাতির মৃত্যু আমাদের জন্য দুঃসংবাদ। এই অঞ্চলে যেসব হাতি রয়েছে সেগুলোকে যে কোনভাবে সংরক্ষণ করতে হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর