শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ইয়াবা মামলায় শ্যালক দুলাভাইয়ের যাবজ্জীবন

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক
কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় শ্যালক ও দুলাভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত; এসময় প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশও দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হল- পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া এলাকার রমিজ উদ্দিন এবং চকরিয়া উপজেলার বদরখালী এলাকার ওয়াইজ উদ্দিন। সম্পর্কে তারা পরস্পর শ্যালক ও দুলাভাই।

মামলার নথির বরাতে ফরিদুল বলেন, গত ২০২১ সালের ৯ আগস্ট রাতে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল বাঁশখালী উপজেলায় অবস্থান করছিল। এসময় দলটির সদস্যরা খবর পায় পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া এলাকায় জনৈক মাদক কারবারির বাড়ীতে পাচারের উদ্দেশ্যে ইয়াবার বড় একটি চালান মজুদ করেছে। এতে র্যাব সদস্যরা সন্দেহজনক বাড়ীটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। পরে বাড়ীতে তল্লাশী চালিয়ে পাওয়া যায় ১ লাখ ১১ হাজার ৯০০ টি ইয়াবা।

এ ঘটনায় পরদিন ১০ আগস্ট র্যাবের এক সদস্য বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

পরে গত ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দেন। এরপর আদালত গত ২০২২ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, সোমবার মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ধার্য ছিল। এতে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। এসময় জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশও দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল।


আরো বিভিন্ন বিভাগের খবর