শিরোনাম :
বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইয়াবা সহ বিমানের যাত্রী আটক

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জুতার বক্সে করে পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হয়েছে নুরুল আয়ুব চৌধুরী (৩৮) এক ক্যাবল ব্যবসায়ী (ডিস)। এসময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকের বিমান বাংলাদেশের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ।

আটক নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। পেশায় তিনি ডিস ক্যাবল ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান বলেন, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) এর যাত্রী ছিলেন নুরুল আয়ুব চৌধুরী।এতে যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের কর্মিরা। এসময় এক যাত্রীর সঙ্গে থাকা একটি জুতার বক্স সন্দেহজনক মনে হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশীর সিদ্ধান্ত নেন।

“ পরে নুরুল আয়ুব চৌধুরীর ব্যাগসহ অন্য মালামাল তল্লাশীর সময় হাতে থাকা জুতার বক্সের ভেতর ইয়াবা দেখতে পান। এসময় বক্সের ভিতর পাওয়া যায় ৯ হাজার ইয়াবা। “

বিমানবন্দর ব্যবস্থাপক জানান, ঘটনার ব্যাপারে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর