শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

বন্দুকযুদ্ধে আরসার শীর্ষ সন্ত্রাসী নিহত

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘এপিবিএন পুলিশের সাথে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা’র সন্ত্রাসীদের’ মধ্যে গোলাগুলির ঘটনায় এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গুলি, অস্ত্র, ওয়াকিটকি, মোবাইল ফোন সেট ও সিমকার্ড।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন এর রশীদ জানান, সোমবার ভোরে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত হুসেন মাঝি মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা’র শীর্ষ কমান্ডার। তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ছৈয়দ হারুন অর রশীদ বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা ও আরএসও এর মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে। এর প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারে এপিবিএন পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এপিবিএন এর টহল দলের সদস্যদের লক্ষ্য করে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে।

গোলাগুলির এক পর্যায়ে আরসা’র সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃতদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে পাওয়া যায় বেশ কয়েকটি বন্দুক, গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন সেট ও সিমকার্ড।

এপিবিএনের এডিআইজি বলেন, ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ছৈয়দ হারুন অর রশীদ।


আরো বিভিন্ন বিভাগের খবর