শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সড়ক দুর্ঘটনায় মা নিহত : ২ শিশু আহত

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহি বাস ও অটোরিকশার সংঘর্ষে মা নিহত এবং দুই শিশু সন্তান আহত হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় ঈদগাঁও উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি গোলাম কবির।

নিহত তসলিমা আক্তার (৩০) ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার নুরুল আজিম ওরফে কালা পুতুর স্ত্রী।

আহতরা হল- নিহতের মেয়ে সুজন মনি (৪) ও লাবিবা মনি ( ২ বছর ৬ মাস )। হতাহতরা অটোরিকশার যাত্রী।

স্থানীয়দের বরাতে গোলাম কবির বলেন, বুধবার বিকালে ঈদগড়মুখি বাসের সাথে একই দিকগামী অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু এবং দুই শিশু আহত। পরে স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে ঈদগাঁও স্টেশনের স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করলেও বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানান ওসি।

গোলাম কবির জানান, নিহতের লাশ থানা রাখা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর