শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

প্রশাসনের পরিচয়ে চাকুরীজীবীকে তুলে নেয়ার অভিযোগ ঃ ৫ দিন ধরে নিখোঁজ

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সাঈদ পান্থ, বরিশাল
বরিশালে প্রশাসনের পরিচয়ে বেসরকারি একটি ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজারকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুলাই সোমবার রাত ৯ টায় তাকে উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রাম থেকে তুলে নেয়া হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছেন ক্যামিষ্ট ল্যাব্রটরিজ লিমিটেডের চট্টগ্রাম এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম মোল্লা বাবু(৩৫)। এ ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি জিডি করেছেন নিখোঁজের বড় ভাই এ.এস.এম তারিক বিন হক।
বড় ভাই তারিক বিন হক ও সেঝো ভাই জাইদুল ইসলাম মিঠু জানিয়েছেন, গত সোমবার রাতে কে বা কারা প্রশাসনের পরিচয় দিয়ে আমার ভাইকে নিয়ে গেছে। পরের দিন মঙ্গলবার দুপুর ১২ টায় সাইফুল ইসলাম মোল্লা বাবু ফোন থেকে বড় ভাই তারিক বিন হক এর মোবাইলে ফোন আসে। তখন বাবু জানান, আমি স্যারদের সাথে আছি। কোন অসুবিধা নেই। এরপর থেকে তার ফোনে আর কল ডুকে নি। পরে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছি। কিন্তু কোন খোঁজপাইনি। এমনকি থানা, র‌্যাব ও ডিবি অফিসেও খোঁজ নেয়া হয়েছে। কোন খোঁজ খবর না পেয়ে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। তবে থানা থেকে তার নম্বর সার্স করে দেখা যায়, সে সর্বশেষ কথা বলেছে ও লোকেশন দেখাচ্ছে কাশিপুর। এরপর থেকে বাবু’র ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের স্ত্রী ছুরাইয়া আক্তার বলেন, রাত ৯ টার দিকে দুই জন লোক বাসায় আসেন। তারা বাবুকে চায়। পরে আমি জানতে চাই, তারা কারা ও কি কাজে আসছে। এর মধ্যে আরো ৩ জন লোক আসে। এর মধ্যে আমার স্বামী বাবু আসলে তারা ঘরের ভিতরে ঢুকে আমার, বাবুর ও আরো একটি মোবাইল ফোন ছিল সব নিয়ে যায় তারা। তখন তারা বলেন, আমরা একটি ইনফরর্মেশনের জন্য এসেছি। বাবু ভাই এর সাথে কথা বলে দিয়ে যাব বলে তাকে নিয়ে চলে যায়। এখন ৫ দিন হলে আমার স্বামীর কোন খোজঁ নেই। আমি ও আমাদের দুই সন্তান বাবুকে ফিরে পেতে চাই।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, ভিকটিমের ভাই একটি জিডি করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। খুব শীঘ্রই রেজাল্ট পাওয়া যাবে। ##


আরো বিভিন্ন বিভাগের খবর