শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কলাগাছের শাড়ি উপহার প্রধানমন্ত্রীকে

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও কিছু হস্তশিল্পজাত পণ্য উপহার হিসেবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ জুলাই) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর হাতে এ উপহার তুলে দেন।
কলাগাছের তন্তু থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গয়নার বাক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে মণিপুরী নকশার এই শাড়ি তৈরি করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।
এ ছাড়া বান্দরবানের জেলা প্রশাসক পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর