শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

উপনির্বাচনে জয়ী আরাফাত

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন।
১২৪ কেন্দ্রের বেসরকারি ফলে মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।
এর আগে আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে।’
এদিকে, সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম অভিযোগ করেন যে, কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। একই ধরনের অভিযোগ করে ভোট বর্জন করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙল), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম উরফে হিরো আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ)।


আরো বিভিন্ন বিভাগের খবর