শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

ইউপি চেয়ারম্যানের পদ থেকে জাহাঙ্গীরকে বহিস্কার

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করেন।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩৪(১) ধারার সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে স্বীয় পদ হতে বহিস্কার করা হলো।
এছাড়াও গত ২৬ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি আরব চলে যান। এবিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলেন
জানা যায়, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার অপরাধ আমলে নেয় এবং ২০২২ সালের ১লা মে (জি.আর নং ২০৫/২২) এর ২০২৩ সালের ৩০ এপ্রিলে আদেশে ৩৪২/৩২৩/৫০৬ ধারার অভিযোগপত্র আমলে নেয় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। ওসব মামলার অভিযোগপত্র গঠন করা হয়। যার প্রেক্ষিতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। এই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়ন সহকারি সচিব জেসমীন প্রধান।
ইউপি চেয়ারম্যানকে বহিস্কারের বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিস্কার করা হয়েছে সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই ধরনের একটি প্রজ্ঞাপন পেয়েছেন বলেও জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর