শিরোনাম :
ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার হতে পারে ক্রীড়া সম্ভাবনার তীর্থ কেন্দ্র -এমপি কাজল লেইসার হোটেলারস অব বাংলাদেশ কক্সবাজার জোনের ইফতার ও মিলনমেলা বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কক্সবাজার মডেল হাই স্কুল

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে দুর্নীতি দমন কমিশন এই প্রতিযোগিতার আয়োজন করে। যা জেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন করে দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার।

এবার বিতর্কের বিষয় ছিল “যে কোন রাষ্ট্রের উন্নয়নের পক্ষে দুর্নীতিই প্রধান অন্তরায়”। এতে পক্ষে অংশ নেয় কক্সবাজার মডেল হাই স্কুল। বিপক্ষে অংশ নেয় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় ২৪২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার মডেল হাই স্কুল। ২১৭.৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

এছাড়া ১০৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন দলের শ্রেষ্ঠ বিতার্কিক হন সিদরাতুল মুনতাহা সোহা। পক্ষ দল অর্থাৎ কক্সবাজার মডেল হাই স্কুলের দলনেতা তিনি। এছাড়া পক্ষ দলের অন্য দুজন বিতার্কিক হলেন সামিয়া জান্নাত আরিবা, তাফান্নুম শুহরাত।

বিপক্ষ দল অর্থাৎ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলেন, নাভিদ মোহাম্মদ আবতাহি, সৈয়দ মুনতাসির হক শুভ, ইনতিসার মোহাম্মদ আবরার নিহাল।

প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি বিতার্কিকরা।

প্রতিযোগিতায় মডারেটর ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজারের সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।

দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা ও দুপ্রক সদস্য নাছির উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য মুজিবুল ইসলাম, দুপ্রক সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, দুপ্রক সহসভাপতি এড. প্রতিভা দাশ, মোহাম্মদ আলী, দুপ্রক সদস্য উদয় শঙ্কর পাল মিঠু এবং অধ্যাপক রোমেনা আক্তার।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরমিন সিদ্দীকা লিমা, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল।


আরো বিভিন্ন বিভাগের খবর