শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

কক্সবাজারে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নুরুল আলম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’রকেন্দ্রিয় ঘোষিত সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি কক্সবাজারে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এই পদযাত্রা উপলক্ষে বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে দুপুরের পর থেকেই জড়ো হয়। পথে যাত্রা কর্মসূচিতে অংশ নিতে পুরো জেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হয়।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩ টায় শহরের শহীদ সরণীর দলীয় কার্যালয় থেকে শুরু করা হয় এই পদযাত্রার কর্মসূচি। যা আধা কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হলিডের মোড় হয়ে মোটেল শৈবালের আগে গিয়ে শেষ হয়। এই পদযাত্রা কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
দুপুর ২ টা থেকে শহীদ সরণীস্থ জেলা বিএনপির কার্যালয়ে মিছিল সহকারে বিভিন্ন উপজেলা ও ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। যেখানে জেলা বিএনপির সভাপতি ও সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতি এক সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য, লুৎফুর রহমান কাজল, সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ,এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, আলহাজ রফিকুল হুদা চৌধুরী, প্রফেসর আকতার চৌধুরী, ইউসুফ বদরী সহ অন্যান্য নেতারা।

পুলিশের নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।


আরো বিভিন্ন বিভাগের খবর