শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

রোহিঙ্গাকে তুলে নিয়ে পিটিয়ে খুন করেছে আরসা

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে খুন করেছে আরসা সন্ত্রাসীরা।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, বুধবার সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ব্রিজের নিচে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. ইসহাক (৪৮) উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে।
স্থানীয়দের বরাতে আমির জাফর বলেন, ভোরে উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে তাকে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে আনার পর দূর্বৃত্তরা পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পায় এপিবিএন পুলিশ। পরে পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছে ক্ষত-বিক্ষত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।
“ নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। “
এপিবিএন এর অধিনায়ক বলেন, “ প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. আমির জাফর।


আরো বিভিন্ন বিভাগের খবর